Sylhet Today 24 PRINT

সোমবার সিলেটের যেসব এলাকা ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে

নিজস্ব প্রতিবেদক: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে মেরামত কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১’র নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরের কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আবাসিক এলাকা, হোসনাবাদ আবাসিক এলাকা, সৈয়দপুর, শাহী ঈদগাহ্ ও টিবিগেইট এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিডিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.