Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুই অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৪

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই দুইজনের মৃত্যু হয়। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

আরও দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। বর্তমানে তারা সিলেটের আখালিয়ায় বসবাস করছেন। অপর দুজন হলেন বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।

উল্লেখ, রোববার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৪-১৬৮০) সাথে দুটি সিএনজি চালিত অটোরিকশার (সিলেট -থ ১১-৪০৩৩ ও সিলেট-থ ১১৩৩৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি চালিত অটোরিকশা ধুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা একজন নারী যাত্রী ও একজন পুরুষ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। এসময় ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রের‍ণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.