Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে কারাবন্দি বিএনপি নেতা গউছ বিজয়ী

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৫


হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া গউছ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গউছ বর্তমানে কারাবন্দি রয়েছেন।

গউছের প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৭৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান পেয়েছেন ৯২৬৪ ভোট। এ পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী আতাউর রহমান সেলিম পেয়েছেন ৭৪০৩ ভোট।

কিবরিয়া হত্যা মামলায় জিকে গউছ আগের মেয়াদে বহিস্কৃত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.