Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরের আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে তাম্বির মিয়া (১৭) নামের এক কিশোর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর নোয়াগাঁও গ্রাম এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তার লাশ দেখতে পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির মানসিক রোগে ভুগচ্ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.