Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সাবেক কাউন্সিলর কায়সার পারভেজকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কায়সার পারভেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে গমন উপলক্ষে সোমবার রাত ৯টার দিকে সুখী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে সুখী উন্নয়ন সঞ্চয়ের বড়লেখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুখী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ঝন্টু দেব।

সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কায়সার পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা জাকির আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, ডা. দেলোয়ার হোসেন, সাংবাদিক এ, জে, লাভলু, ব্যবসায়ী কামাল আহমদ, নিতাই দেবনাথ, এনাম আহমদ, উসমান আলী, ফাহাদ আহমদ, নুরুল ইসলাম, আসাদ উদ্দিন, নিজাম আহমেদ, তরুণ ছাত্রনেতা সাদিকুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.