চুনারুঘাট প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের পৃথক অভিযানে পঁচাবাসী ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে রেস্তোরাসহ বিভিন্নব্যবসা প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে মাসুমবিল্লাহ ও মোস্তাক হোটেলকে বেশি দাম রাখা ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে চুনারুঘাট বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স জননী ভান্ডারকে ৩ হাজার ও দোহাস্টোরকে ৩ হাজারসহ ৬ হাজার টাকা জরিমানা করে। এই অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।