Sylhet Today 24 PRINT

সোনিয়া হত্যা: তিন দিনের রিমান্ডে সজিব

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটে কলেজ ছাত্রী সোনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামি সজিবকে (২৯) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে তোলার পর পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সজিব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.