নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
২০২২ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ আলীনগর ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটের বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দগ্রামস্থ বিদ্যালয় ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীনগর ইউনিয়ন সমাজকল্যাণ সমিতি ইউকের সভাপতি মিফতাউর রহমান চৌধুরী লিটন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহসভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।
সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান ও আবিদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল খালিক। স্বাগত বক্তব্য দেন সহযোগী প্রধান শিক্ষক ফনি ভূষণ পাল।
এছাড়াও বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ফখরুল আলম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী, ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি রেকন চৌধুরী, ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, সহকারী শিক্ষক রোমান আহমদ, সামসুল ইসলাম, আবুল কাসেম দুলাল, আবু বক্কর পাকি, আবদুল বাছিত চৌধুরী, জাফরুল আহমদ লালন, রাশেদুল ইসলাম চৌধুরী, মারুফ আহমদ চৌধুরী, সুলেমান আহমদ খান, আবদুল মুকিত সুমন, নাজমুস সাকির চৌধুরী, জাকির আহমদ লিটন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা অতি অল্প সময়ে ইউনিয়নের নারীশিক্ষায় অগ্রগণ্য হয়ে ওঠা লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুর রহমান বাবলুকে ধন্যবাদ জানান, এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।