Sylhet Today 24 PRINT

আগুনে ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া পেলেন সরকারি সহায়তা

তাহিরপুর প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত দুলাল মিয়ার পরিবারকে সরকারি সহায়তা হিসাবে নগদ ছয় হাজার টাকা টাকা ও ২ বান ঢেউটিন দেওয়া হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়ন বীরনগর গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা নগদ টাকা ও ঢেউটিন তুলে দেন।

এসময় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, গরু ও ব্যবসা প্রতিষ্ঠানের আগুনে লেগে দশ লাখ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, আজকে ক্ষতিগ্রস্ত দুলালকে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে দুলাল মিয়ার ছেলেমেয়েদেরকে শিক্ষা সামগ্রী দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.