Sylhet Today 24 PRINT

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন বলেছেন, সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, এনিয়েই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা। চীন ও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায় দেশটি।’

রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মন্ত্রী আরও জানান, ‘আমেরিকারসহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছেন, অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

এ সময় তিনি আরও বলেন, আমেরিকার সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো।

এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিনিধিদলের আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.