Sylhet Today 24 PRINT

সিলেটে এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, সিলেট।

বৃহস্পতিবার (১৬ ) সকালে ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী জেনারেল ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। অনুষ্ঠান শেষে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.