Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংঘাত নয় ঐক্যর বাংলাদেশ চাই স্লোগানে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

দ্য হাঙ্গার প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা ও সনদ বিতরণ করা হয়।

প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, দ্য হাঙ্গার প্রকল্পের হিসাব রক্ষক কুদরত পাশা, দ্য হাঙ্গার প্রকল্পের ইয়ুথ মোবিলাইজেশন কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রদল সভাপতি মামুন আহমেদ প্রমুখ।

পরে অতিথিরা ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.