Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচী শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী তথা অপশক্তি কর্তৃক সারা দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে সিলেট মহানগর  আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৮ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ ঘটিকায় বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচী সফল করার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.