Sylhet Today 24 PRINT

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন হচ্ছে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায়। সিলেট নগরীর উপশহর আই ব্লক মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট- ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন বাণিজ্য মেলা কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.