Sylhet Today 24 PRINT

জুড়ীতে ফ্লাড লাইট ফুটবল টুর্নামেন্ট

জুড়ী প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নে এস এম জাকির হোসাইন ফ্লাড লাইট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার গোয়ালবাড়ী ইয়াং স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ লেমন,পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ূম, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির,সাধারন সম্পাদক মঈনুল ইসলাম মইন, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান,সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম,জুড়ী উপজেলা যুবলীগ নেতা ফয়সল মাহমুদ,কামরুল হাসান নোমান,জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন,এমরান আহমদ, সাকিল আহমদ, আবির চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী খেলায় মাধবকুন্ড ফুটবল একাদ্বশ ২-০ গোলে এফসি সোনাতলাকে হারিয়ে জয়ী হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.