Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কাউন্সিলর পদে জয় পেলেন যারা

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০১৫

জগন্নাথপুরে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা (কাঁচি) প্রতীকে মোট ২ হাজার ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সুফিয়া খানম (মৌমাছি) প্রতীকে ১ হাজার ৩৯৫ ভোট পেয়েছেন।

৪, ৫, ৬ নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর মিনা রাণী পাল (মৌমাছি) প্রতীকে মোট ২ হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক নারী কাউন্সিলর ফারজানা বেগম (পুতুল) প্রতীকে ১ হাজার ৫১৮ ভোট পেয়েছেন। ৭, ৮, ৯ নং ওয়ার্ডে নার্গিস ইয়াসমিন (কাঁচি) প্রতীকে মোট ২ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেদা বেগম (আঙ্গুর) প্রতীকে ১ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

পুরুষ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান (পানির বোতল) প্রতীকে মোট ৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিনুর রহমান (উটপাখি) প্রতীকে ৪৩৬ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মামুন আহমদ (পাঞ্জাবী) প্রতীকে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি নিজামুল করিম (উটপাখি) প্রতীকে ৩৬১ ভোট পেয়েছেন। ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমান (উটপাখি) প্রতীকে ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি লিটন মিয়া (পানির বোতল) প্রতীকে ৫৬৭ ভোট পেয়েছেন।

৪ নং ওয়ার্ডে দিলোয়ার হোসেন (পানির বোতল) প্রতীকে ৭৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান কাউন্সিলর সুহেল আমিন (উটপাখি) প্রতীকে ৭৪৫ ভোট পেয়েছেন। ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল হক (উটপাখি) প্রতীকে ১ হাজার ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল কাইয়ূম (পানির বোতল) প্রতীকে ৭০১ ভোট পেয়েছেন। ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না (পানির বোতল) প্রতীকে ১ হাজার ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আমিরুল হক এনাম (টেবিল ল্যাম্প) প্রতীকে ৩৭৬ ভোট পেয়েছেন।

৭ নং ওয়ার্ডে সুহেল আহমদ (উটপাখি) প্রতীকে ৯৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন (পানির বোতল) প্রতীকে ৮৫৪ ভোট পেয়েছেন। ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবাব মিয়া (উটপাখি) প্রতীকে ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সাফরোজ ইসলাম মুন্না (পানির বোতল) প্রতীকে ৩৬৪ ভোট পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে দ্বীপক কান্তি গোপ (ব্ল্যাক বোর্ড) প্রতীকে ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম (গাঁজর) প্রতীকে ৩৮৪ ভাট পেয়েছেন।

রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির। বিজয়ীদের নাম ঘোষণার পর তাদের সমর্থকরা পৌর এলাকায় আনন্দ মিছিল করতে দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.