Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে যুক্তরাজ্য আ’লীগ নেতা সংবর্ধিত

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের বিনাথে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যের পোস্ট-মাউথ আওয়ামী লীগের সিনিয়র-সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সমুজ আলী। সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য গমন উপলক্ষে শনিবার রাতে পৌরশহরের আলহেরা শপিংসিটির সামনে তাকে এ সংবর্ধনা দেন বিশ্বনাথ আওয়ামী লীগ নেতারা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পৌর আওয়ামী লীগের সদস্য ফিরুজ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলীর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের পোস্ট মাউথ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সমুজ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, মহানগর কৃষক লীগের সহ-সভাপতি শেখ আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, জেলা শ্রমিক লীগের সদস্য শংকর দাস শংকু, যুবলীগ নেতা ইস্তিয়াক খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.