Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজসেবী রাকেশ রঞ্জন চৌধুরী স্মৃতিতে শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শহিদ জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আহ্বায়ক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু’র সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. এনাম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, বিশিষ্ঠ লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, হাসন রাজা পরিষদের চেয়ারম্যান সামারীন দেওয়ান, বিশিষ্ট আইনজীবী অ্যাড. স্বপন দাস রায়, সমাজসেবী বাবুল চৌধুরী, শিতাংশু চৌধুরী চিনু, সৈয়দ ফখরুল ইসলাম প্রমুখ। এসময় চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন, অঞ্জন চৌধুরী ও রুনা লেইস।

এসসময় সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরসভার সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজসেবী রাকেশ রঞ্জন চৌধুরীকে মরোনত্তর সম্মাননা ক্রেস্ট তার পুত্র প্রবাসী রূপক চৌধুরী বরাবর প্রদান করেন মেয়র নাদের বখত। রূপক চৌধুরীর পক্ষ থেকে ক্রেস্ট গ্রহন করেন প্রদীপ দাস। পরে চিত্রাংন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন কেটাগরিতে ক বিভাগে বিজয়ী হয়, রুকনীল শাদীদ, পুষ্পিতা দাস, বোরহান রায় রুদ্র, খ বিভাগে বিজয়ী হয় আদনান, জান্নাত আরা আলী, অনামিশ দাস, গ বিভাগে বিজয়ী হয় শায়লা ইসলাম, মাফরুহা জান্নাত, শীর্ষ দেবনাথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.