Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট হাসপাতালের সামনে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে পুলিশসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.