Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি অবৈধ দোকান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় সড়কের পাশে বেশকিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। যার ফলে ঐ এলাকায় সবসময় জলাবদ্ধতা লেগেই থাকে। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) উচ্ছেদ অভিযান শুরু করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.