Sylhet Today 24 PRINT

ঘন কুয়াশায় ঢাকার দুটি ফ্লাইট সিলেটে

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৩

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আন্তর্জাতিক দুইটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে এ প্রতিবেদন লেখার সময় দুটি ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সিলেটে ছেড়ে গেছে।

এ তথ্য জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলার দুটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে আসে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে এগুলো ঢাকায় ফিরে যায়।

ইউএস বাংলা এয়ারওয়েজের সিলেটের সহকারি ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, সকাল সাড়ে ৭ টায় কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ও সকাল ৮ টা ২০ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে আসা আমার দুটি ফ্লাইট ঢাকার বদলে সিলেটে অবতরণ করে। পরে সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.