Sylhet Today 24 PRINT

সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম খান আর নেই।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম খানের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

এরপর দ্বিতীয় জানাজা আজ এশার নামাজের পর বিশ্বনাথ আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া তৃতীয় জানাজা বিশ্বনাথে তার নিজের বাড়তে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তিনি সিলেট নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.