Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চুনারুঘাট প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০২৩

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশ।

পরে একে একে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, চুনারুঘাট প্রেসক্লাব, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. সাইফুল আলম রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো. জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.