Sylhet Today 24 PRINT

মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

মাধবপুর প্রতিনিধি: |  ২১ ফেব্রুয়ারী, ২০২৩

ফাইল ছবি

অবৈধভাবে ভারত গিয়ে মাধবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাবু আলী নামে রাজশাহীর এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক বাবু আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের আলম মিয়ার ছেলে।

মনতলা বিজিবি নায়েক সাজ্জাদ হোসেন জানান, আটক বাবু আলী প্রায় সাত মাস আগে বিনা পাসপোর্টে রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। তিনি সেখানে কাজের সন্ধানে গিয়েছিলেন বলে জানিয়েছেন। পরে মাধবপুর মনতলা সীমান্ত দিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত রেখা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাধবপুর থানায় বিজিবি বাদী হয়ে বাবু আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.