Sylhet Today 24 PRINT

সিলেটে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে সিলেট অঞ্চলে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

নিউজ ২৪ সিলেটের ব্যুরো প্রধান সৈয়দ রাসেল জানান, সকাল সাড়ে ১১টা থেকেই তিনি গ্রামীণফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না। এতে করে সংবাদ সংগ্রহে সমস্যা হচ্ছে, এছাড়া যারা গ্রামীণফোন ব্যবহার করেন, তাদের কেউই তখন নেটওয়ার্ক পাচ্ছেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.