Sylhet Today 24 PRINT

সিলেটে জেএসসিতে পাশের হার ৯৩.৫৯%, জিপিএ ৫ পেয়েছে ৪৯৫৬ জন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৫

ফাইল ছবি

সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) তে পাশের হার ৯৩.৫৯%। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৯৫৬ জন।ফলাফল প্রতিটি স্কুল থেকে দুপুর ২টায় প্রকাশ করা হবে।

জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জনের মধ্যে পাশ করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। এরমধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৫.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৩.৫৯ শতাংশ ও কুমিল্লা  বোর্ডে পাসের হার ৯২.৫১ শতাংশ।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন স্ব স্ব বোর্ডের প্রধানরা। সকাল ১০টায় তারা এ ফলাফল হস্তান্তর করেন।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.