Sylhet Today 24 PRINT

সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমনটি ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বন্দরবাজার এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের দ্বিতীয় তলায় হঠাৎ ধোয়া উড়তে দেখেন কর্তব্যরতরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.