Sylhet Today 24 PRINT

পুকুরে ঝাঁপ দিয়ে ‘ধর্ষণের শিকার’ বাক প্রতিবন্ধী যুবতীর আত্মহত্যার চেষ্টা

গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি: |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মো. লাল মিয়া (৩০) নামে এক মাছ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে উপজেলার উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, লাল মিয়া পেশায় একজন মাছ বিক্রেতা। মাছ বিক্রির সুবাদে ওই যুবতীর পরিবারের সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সকালে মাছ বিক্রি শেষে রাণীরকোট বাজারের দক্ষিণে অবস্থিত মো. আব্দুল হাসিমের নির্মাণাধীন দুইতলা বিল্ডিংয়ের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে ওই যুবতী পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তীসহ চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, ‘ওই নারীর বাবার মামলায় মাছ বিক্রেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। ধর্ষণের শিকার যুবতীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.