Sylhet Today 24 PRINT

জুড়ীতে ইয়াবাসহ আটক ৩

জুড়ী প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার  (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫০ পিস ইয়াবা সহ  মো. আব্দুস সালাম (৩২), গোপী গোয়ালা (৩০) এবং নানু কৈরী নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম জুড়ী থানার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারের আটককৃত আসামি মোঃ আব্দুস সালামের মালিকাধীন শাহজালাল গ্লাস এন্ড অ্যালুমিনিয়াম নামক দোকানে অভিযান পরিচালনা করে ৭৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করেন এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.