Sylhet Today 24 PRINT

ছাত্রীকে ধর্ষণ: কনস্টেবল শিবলুর জামিন নামঞ্জুর, সাময়িক বরখাস্ত

চুনারুঘাট প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি পুলিশ সদস্য শিবলুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া তাকে সাময়িকভাবে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র  জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আমল-২ আদালতে তার  জামিন নামঞ্জুর করে।

জানা গেছে, গত  রোববার চুনারুঘাট থানা পুলিশ সিলেট পুলিশ  লাইনে কর্মরত থাকাবস্থায় উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে  পুলিশ সদস্য শিবলুকে গ্রেপ্তার করে  হবিগঞ্জ কারাগারে প্রেরণ করে। গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা কলেজ ছাত্রীকে আদালতে নিয়ে এলে তার জবানবন্দি গ্রহণ করে নিজ জিম্মায় দেয়া হয়।

অপরদিকে পুলিশ সদস্য শিবলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র সিলেট পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর ধরে বিয়ের প্রলোভন দিয়ে তাকে সিলেট, শ্রীমঙ্গল, চুনারুঘাটসহ বিভিন্ন আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে অন্তস্বত্তা হয়ে পড়লে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবে বলে চুনারুঘাটের একটি হাসপাতালে তার গর্ভপাত ঘটায়। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সিলেটের হোটেলে তাকে পুনরায় ধর্ষণ করে সটকে পড়ে।

উল্লেখ্য, শনিবার ডাক্তারী পরীক্ষা শেষে ওই কলেজ ছাত্রীকে ছাড়পত্র দেয়া হয়। পরে তিনি চুনারুঘাট থানায় কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.