Sylhet Today 24 PRINT

সিলেটে প্রথমিকের সমাপনিতে সেরাদের সেরা ৭ হাজার ৯৪১ জন

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০১৫

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) সিলেটে সেরাদের সেরা হয়েছে ৭ হাজার ৯৪১ জন শিক্ষার্থীরা। তারা জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে মধ্যে ৩ হাজার ৬৯২ জন ছাত্র ও ৪ হাজার ২৪৯জন ছাত্রী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিভিন্ন বিদ্যালয়ের পিইসির ফলাফল প্রকাশিত হয়। এবার সিলেট বিভাগের পাশের হার ৯৬.৭৯। বিভাগে মোট ২ লাখ ৩৭ হাজার ২৮০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ২ লাখ ১৬ হাজার ৫৫৫ জন।

এমন ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ- পরিচালক তাহমিনা খাতুন। শিক্ষক, অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় এই ভালো ফলাফল অর্জিত হয়েছে।

এবার পাশের হারের দিক দিয়ে সবচেয়ে এগি রাজশাহী। এ বিভাগে পাশের হার ৯৯ শতাংশ।

এছাড়া ঢাকা বিভাগে পাসের হার ৯৮.৭৪ শতাংশ, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯ শতাংশ, খুলনা বিভাগে পাসের হার ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮.৪১ শতাংশ, বরিশাল বিভাগে পাসের হার ৯৮.৩০ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৮.৫৬ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.