Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাক প্রস্তুতি সভা শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলাওর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুধাংশু শেখর রায় বাচ্চু, শংকর রায়, এমএ কাদির, লুৎফুর রহমান, বিজন কুমার দেব, সুনা উদ্দিন, সানোয়ার হাসান সুনু, আব্দুল জব্বার, মাহাতাবুল হাসান সমুজ, সফিক মিয়া, হীরা মোহন দে, অমিত দেব, অরূপ সরকার, আলী আহমেদ, সজল সূত্রধর, অনন্ত পাল, জুনায়েদ সজল, কৌশল রায় প্রমুখ।

সভায় দিলাওর হোসেনকে আহ্বায়ক ও সুধাংশু শেখর রায় বাচ্চু, জুবায়ের আহমেদ হামজা, শংকর রায়, এম এ কাদির,বিজন কুমার দেব, লুৎফুর রহমান, সানোয়ার হাসান সুনু, আবদুল জব্বার, মাহাতাবুল হাসান সমুজ, সফিকুল হককে যুগ্ম আহ্বায়ক ও হীরা মোহন দে, অমিত দেব, আলী আহমেদ, অরূপ সরকার, জুনায়েদ আহমেদ সজলকে সদস্য করে জন্মশতবার্ষিকী উদযাপনে আহবায়ক কমিটি গঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.