Sylhet Today 24 PRINT

দায়িত্ব নিয়েই শহীদ মিনারে ফুল দিল প্রেসক্লাবের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০১৫

দায়িত্ব গ্রহণ করেই শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের বীরদের প্রতি শ্রদ্ধা জানালো সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
সিলেট প্রেসক্লাবের ইতিহাসে এবারই প্রথম দায়িত্ব নিয়ে কোন কমিটি প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো।

প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি ইকরামুল কবির ইকু জানান, আজ বিকেলে আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আগামীকাল (১ জানুয়ারি) থেকে আমাদের মেয়াদকাল শুরু হবে। দায়িত্ব গ্রহণের আগে আজ শহীদ মিনারে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনকালে সভাপতি ইকরামুল কবির ইকু ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ মো. নোমান, সদস্য কাউছার চৌধুরী ও আনিস রহমান।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.