ওসমানীনগর প্রতিনিধি | ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
সিলেটের ওসমানীনগরে আলী আকবর (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার তাজপুর ইউপির উত্তর মজলিশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
রোববার সন্ধ্যায় মৃতের বসত ঘর থেকে তার লাশ উদ্দার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের আলী আকবরের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃতের পারিবারিক ও পুলিম সূত্রে জানা যায়, আলী আকবরের সাথে অন্য এক মেয়ের প্রেমের সম্পর্ক থাকায় তার স্ত্রী লাভলী বেগমের সাথে পারিবারিক কলহের জেরে আলী আকবর আতœহত্যা করে।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।