Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের ওসমানীনগর সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাটে এ ঘটনাটি ঘটে বলে জানান শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পরিমল দেব জানান।

নিহত জাহেদ মিয়া উপজেলার রশেরগাঁও গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

ঘটনার পর বাস পালিয়ে গেলেও সেটি শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, জাহেদের মৃত্যুর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসঙ্গে আহত তার বন্ধু রেদওয়ানও। নিহত রেদওয়ান বিশ্বনাথ উপজেলার সাধুগ্রামের ইসমাইল আলীর পুত্র। এ বিষয়টি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই জুয়েল জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.