Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্কুলছাত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় আব্দুল করিম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে মাধবপুর থানার এসআই আব্দুল কাদের উপজেলার আন্দিউড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল করিম উপজেলার আন্দিউড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় ওই গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয়, আরমান ৪ কিশোর বিদ্যালয়ের কক্ষে ঢুকে শারীরিক নির্যাতন করে। পরে সন্ধ্যায় অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.