Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাকের ধাক্কায় মোজাম্মিল ইসলাম (৩৪) নামে এক পথচারী নিহত হয়েছে।

নিহত মোজাম্মিল ওসমীনগর উপজেলার তাজপুরে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। তিনি একটি বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের নাজির বাজারে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাকচাপায় ঘটনাস্থলে মোজাম্মিল নিহত হন। তবে দুর্ঘটনার এক ঘন্টা সময় অতিবাহিত হলেও সড়কে পড়ে থাকা মোজাম্মিলের লাশ উদ্ধার করতে পুলিশ বা ফায়ার সার্ভিস দল আসেনি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.