চুনারুঘাট প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাটে বাকশক্তিহীন এক কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ ফারজু মিয়া (২১) উপজেলার ৮ নম্বর সাঁটিয়াজুরী ইউপির কাজিরখিল গ্রামের মোঃ আব্দুন নুর মিয়া পুত্র।
জানা গেছে, ভিকটমের ১ মাস ১০ দিন আগে স্থানীয় এক যু্বকের সাথে ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের ৩ মাস আগেই কিশোরীকে পরিচয়ের সূত্র ধরে ধর্ষণ করেন ফারজু মিয়া। সোমবার ভিকটিমকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওই কিশোরী গর্ভবর্তী হিসাবে শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের পিতা মঙ্গলবার সকালে বাদী হয়ে চুনারুঘাট থানায় ফারজু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। অভিযোগ পেয়ে চুনারুঘাট থানা পুলিশ দুপুরে ফারজু মিয়াকে গ্রেপ্তার করেছে।
চুনারুঘাট থানার এসআই ফজলে রাব্বি বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ফারজু মিয়া এই ঘটনার বিষয়টি স্বীকার করেছে। বিকেলে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।