Sylhet Today 24 PRINT

সুরমা নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ মার্চ, ২০২৩

সুনামগঞ্জের সুরমা নদীর আব্দুজ জহুর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী জেসমিন আক্তার তাজিম (১৬) শহরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রোহানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জেসমিন এবার শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে বিদ্যালয়ে থেকে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে আব্দুজ জহুর সেতু এলাকায় ঘুরতে আসে জেসমিন। এক সময় সবার অগোচরে হঠাৎ করে সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই ঘন্টা চেষ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ডুবরিদল।
 
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ারউদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ।

তিনি বলেন, সুরতহাল রিপোর্ট করে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.