তপন কুমার দাস, বড়লেখা | ৩১ ডিসেম্বর, ২০১৫
বড়লেখা পৌরসভা নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সেই ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন রাহেন পারভেজ। এখনো শিক্ষাজীবন শেষ না করা রাহেন পৌর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদকও।
তবে এ পদে জিততে কঠিন লড়াই করতে হয়েছে তাঁকে। মাত্র ৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন। পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগের সমর্থনে ৩৭৯ ভোট পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামীম আহমদ ৩৭২ ভোট পেয়েছেন।
বিজয়ের দিন রাহেনের বয়স ছিল ২৫ বছর ১১ মাস ১৪ দিন। যা বড়লেখা পৌরসভার ইতিহাসে সবচেয়ে কমবয়সী কাউন্সিলরের রেকর্ড।