Sylhet Today 24 PRINT

জৈন্তিয়াপুর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি |  ০২ মার্চ, ২০২৩

জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দর আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটে। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন করে একজন সু-নাগরিক হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে।

তিনি বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণসহ সার্বিক উন্নয়নে উপজেলা পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজত ভুষণ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হাসিনুল হক হুসনু, অভিভাবক সদস্য নিবারন চন্দ্র দাস, কামাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শওকত আলী।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.