Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ মার্চ, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ভবানীপুরে ভি.পি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও আফাজ্জুল হোসেনের পরিচালনায় উদ্বোধনীসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা ছায়াদ ভূঁইয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.