Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০২৩

হবিগঞ্জে মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের মিন্নত আলী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ মার্চ ) সকালে সাড়ে ৬টা দিকে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে ঢাকা মেট্রো ট-২০-০১৮৬ নাম্বারে একটি ট্রাক পথচারী মিন্নত আলীকে ধাক্কা মেরে ব্রীজের রেলিং এর উপর উঠে যায়। এতে পথচারী মিন্নত আলী ঘটনাস্থলে নিহত হন।

জানা যায়,নিহত মিন্নত আলী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃমাইনুল ইসলাম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে  মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে  মামলা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.