Sylhet Today 24 PRINT

মাধবপুর ব্রিজের নিচে সরকারি জায়গা দখল করে ব্যবসা

মাধবপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরর ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলাকে সংযুক্তকারী সড়ক ও জনপথ বিভাগের ব্রীজের নিচের জায়গা দখল করে যুগের পর যুগ ধরে ব্যবসা করার পাশাপাশি ভাড়া দিয়ে আসছেন স-মিলের মালিক মনোজ মোদক।

সরেজমিনে দেখা গেছে সোনাই ব্রীজের নিচে এবং এর আশেপাশে অনেক জায়গা দখল করে মনোজ কুমার মোদক তার নিজের ব্যবসা প্রতিষ্টান মোদক স-মিলের টিম্বার সামগ্রী রাখার কাজে ব্যবহারের পাশাপাশি নিজে সেলুন ও চায়ের দোকান তৈরী করে ভাড়া দিয়ে মাসে মাসে মোটা অংকের টাকা আদায় করছে। মনোজ মোদকের দাবি,সড়ক ও জনপথ বিভাগের এই জায়গাটিতে একসময় গভীর গর্ত ছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তার বাবা আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনোদবিহারী মোদক মাটি দিয়ে ভরাট করে জায়গাটিকে ব্যবহার উপযোগী করেন। কমপক্ষে ৪০ বছর ধরে এই জায়গাটিকে নিজ প্রয়োজনে ব্যবহারের কথা স্বীকার করে মনোজ কুমার মোদক জানান সড়ক ও জনপথ বিভাগ যদি জায়গা ছেড়ে দিতে বলে তবে ছেড়ে দেবো।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ আফজালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, 'এ বিষয়টি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম বিষয়টি শুনলাম।মাধবপুরে কর্মরত সওজের স্টাফদের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.