Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ছেলের হাতে মা খুন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা-বাগানে ছেলের হাতে দেয়ন্তী নুনিয়া (৫১) নামে এক মা খুন হয়েছেন। ছেলের নাম সাধন নুনিয়া (২৩)।

বুধবার (৮ মার্চ) সকালে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার বিকেলে আলীনগর ইউনিয়নের আলীনগর চা-বাগানের বড় লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেয়ন্তী নুনিয়া আলিনগর চা-বাগানের মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে আঘাত করেন সাধন নুনিয়া। মায়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় দেয়ন্তীকে শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ছেলে সাধন নুনিয়া পালিয়ে যায়। তাকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.