Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে তেলবাহী লরি থেকে মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে তেলবাহী ট্যাংক লরির ভেতর থেকে সামছুল ইসলাম কুদ্দুস (৫০) নামে এক সহকারীর লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে লড়ির ট্যাংকির ভেতর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল লফিকের ছেলে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার শবেবরাতের রাতে সে ডিউটি শেষ করে বাড়িতে যায়নি। তখন বাড়ির লোকজন ও গাড়ির চালক তার খুঁজ করছিলেন। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে গাড়ির চালক গাড়ির পাশে গিয়ে নিহত ব্যক্তির মুঠোফোনে কল দিলে মোবাইলের রিংটোনের শব্দ শুনতে পায়। তখন গাড়ির উপরে উঠে চালক দেখতে পায় ট্যাংকির ঢাকনা খোলা ও ট্যাংকির ভেতরে তার লাশ পরে আছে।

তাৎক্ষণিক চালক গোলাপগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে গাড়ির ট্যাংকির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকে গ্যাসের বিষক্রিয়ার কারণে তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে সে মারা যেতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.