Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার থেকে সিলেটে জাতীয় পিঠা উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২৩

বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে সিলেটে শুরু হচ্ছে ষোড়শ জাতীয় পিঠা উৎসব ১৪২৯। জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে এই পিঠা উৎসব চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ম. হামিদ উৎসব উদ্বোধন পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান। উপস্থিত থাকবেন সিলেটের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক আল আজাদ ও সদস্য সচিব রজতকান্তি গুপ্ত পিঠা উৎসবকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.