Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৮ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে লাঠির আঘাতে মাকে হত্যার অভিযোগে কয়েক ঘন্টার ব্যবধানে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের বড় লাইন  এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে ছেলে সাধন নুনিয়া। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন দেয়ন্তী নুনিয়া। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে দেয়ন্তীর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দেয় ঘাতক পুত্র সাধন নুনিয়া। তবে পুলিশের জোর তৎপর অভিযানে মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশীদ এর নেতৃত্বে ঘাতক পুত্র সাধন নুনিয়াকে আলীনগর চা বাগান এলাকা থেকে আটক করে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশের অব্যাহত অভিযানে অভিযুক্ত সাধন নুনিয়াকে রাতেই আটক করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযুক্ত সাধন নুনিয়াকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারেপাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.