Sylhet Today 24 PRINT

সিলেটে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক তিন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০২৩

সিলেটের জৈন্তাপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরে দরবস্থ বাজারে অভিযান চালিয়ে তাদের এই তিনজনকে আটক ও মোটরসাইকেল তিনটি ইয়দ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, জাকির হোসেন (২১), জাহেদ হোসেন (১৯) ও আবুল কালাম (২০)।

র‍্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.