সিলেটটুডে ডেস্ক | ০১ জানুয়ারী, ২০১৬
বিপুল পরিমাণ ভারতীয় মদসহ সুনামগঞ্জের সদর এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত মোঃ সেলিম মিয়া(২৮) নারায়ণতলার আব্দুল জব্বারের পুত্র ও মোঃ ইসমাইল (৩৮) একই এলাকার মোঃ বাহার আলীর পুত্র।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১ জানুয়ারি(শুক্রবার) ভোররাতে কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে, অফিসার এএসপি মোহাম্মদ খোরশেদ আলমসহ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে এদের আটক করে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ৪৭ (সাত চল্লিশ) বোতল অফিসার্স চয়েস ও ৩৩ (তেঁতত্রিশ) বোতল হোয়াইট মিসচেফ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১,৪৬,০০০/- টাকা। উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।